মির্জা রাকিব: সোয়ানসি সিটি মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) এর রিজিওনাল দাওয়াহ কনফারেন্স ২০২৬ ।
আগামী রবিবার, ১০ মে সকাল ১১টায় সোয়ানসি সিটি মসজিদের মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ দাওয়াহ কনফারেন্সটি। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) ওয়েলস রিজিয়নের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে — “আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী এবং এমসিএর কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং মানবিক সম্পর্কের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করবেন তিনি।
এছাড়াও কনফারেন্সে উপস্থিত থাকবেন ওয়েলস রিজিওনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার অন্যান্য দায়িত্বশীলরা।
অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। এতে নাশিদ পরিবেশনা, হালকা আপ্যায়ন ও খাবারের ব্যবস্থাও থাকবে। এছাড়াও পরিবারের মহিলা সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার-পরিজন ও বন্ধুসহ সকলকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে এমসিএ‘র পক্ষ থেকে ।






