
বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি মাত্র তিন মাসের মতো। তবে ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আঁচ লেগেছে ২০২৬ বিশ্বকাপের গায়েও। বৈশ্বিক এ আসরে না খেলার কথা জানিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালির সাফ কথা—যাদের হাতে তাদের নেতার রক্ত লেগে আছে, সেই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না ‘পার্সিয়ান লায়ন’রা।






