
বাণিজ্যিক ফ্লাইটে ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ১ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। তার পর থেকেই কলকাতায় আটকা পড়েছিল তাদের ক্রিকেট দল। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ বা সীমিত হয়ে পড়ায় এর আগে আইসিসির চার্টার্ড ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ দলের দেশে ফেরার প্রচেষ্টা বারবার বিলম্বিত হয়েছে।
সিডব্লুআই নিশ্চিত করে, ওয়েস্ট ইন্ডিজ দলের কিছু সদস্য দেশে ফিরতে ফ্লাইটের ব্যবস্থা করেছেন। (গতকাল) মঙ্গলবার ও বুধবার বাকিদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ৪ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ভারত ছাড়তে পারেনি এখনো। আইসিসি জানিয়েছে, আজ রাতে ভারত ছাড়তে শুরু করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সব খেলোয়াড় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত ছাড়বেন।






